লালমনিরহাটের পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাটগ্রাম উপজেলা একাদশ। পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে টুর্নামেন্টের ফাইনালে গতকাল তারা ২-০ গোলে হারিয়েছে রংপুর স্যান্টস ক্লাবকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।



