ইন্দুরকানীর গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী।