ঠাকুরগাঁওয়ের হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় হরিপুর ফুটবল একাদশকে ২-১ গোলে হারায় শীবগঞ্জ বগুড়া টিম। আটটি দলের অংশগ্রহণ হচ্ছে টুর্নামেন্ট। উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।