চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল লিগ রানার্স আপ লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধার কাছে হারের পর রহমতগঞ্জের সাথে ড্র। গতকাল বিজেএমসির বিপক্ষে এসে পূর্ণ তিন পয়েন্ট অর্জন দলটির। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ২-০ গোলে জয় শেখ জামালের। ৪ খেলায় শেখ জামালের পয়েন্ট ৪। বিজেএমসির ১। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে ড্র করেছিল এই অফিস দলটি।
খেলার প্রথমার্ধের ১৩ মিনিটের সময় শেখ জামালের পক্ষে আর্জেন্টিনার খেলোয়াড় লুসিয়ানো এমানয়েল পেরেজ গোল করে। বিজেএমসি দফায় দফায় চেষ্টা করে কোনো গোল দিতে পারেনি। একপর্যায়ে ৩৩ মিনিটের মাথায় শেখ জামাল দলের কিরগিজস্তানের খেলোয়াড় ডেবিড দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। দুটি গোলেই অবদান সালমন কিংয়ের।
শেখ জামালের প্রথম জয়
বিজেএমসি ০ : ২ শেখ জামাল (লুসিয়ানো, ডেভিড)
চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল লিগ রানার্স আপ লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধার কাছে হারের পর রহমতগঞ্জের সাথে ড্র।...



