খাঁচার ভেতর পুষছি আমি দুটি ছোট পাখি
যখন তখন কিচির মিচির
ডানায় ডানায় ভাব মিলিয়ে করছে মাখামাখি।
বন্দি ওরা, অথচ কী প্রেমের উথাল পাথাল
ঠোঁটের সাথে ঠোঁটের ঘষাঘষি
ওদের এত প্রণয় দেখে আমিই ঈর্ষামাতাল।
হাতের সাথে হাত মিলাবার নেই তো কারো হাত
ওমন ঠোঁটের কোথায় পাবো দেখা
আমার চতুর্দিকে কেবল জ্যোৎস্নাবিহীন রাত।



