লোহাগড়া উপজেলার মধুমতি যুব সঙ্ঘের আয়োজনে করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খালিশখালী স্পোর্টিং ক্লাব। গতকাল ফাইনালে তারা টাইব্রেকারে ৪-২ গোলে মধুমতি যুব সঙ্ঘকে পরাজিত করে শিরোপা জিতে। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্স আপ দলকে টিভি পুরস্কার দেয়া হয়।
সমাপনী দিনে উপস্থিত ছিলেন শিক্ষক সরদার আবদুল্লাহ আল ফারুক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামুসল আলম কচি, প্রধান শিক্ষক হায়াতুজ্জামানসহ অনেকে।



