নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় বালক বিভাগ কালীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দক্ষিণ দোনদরী কোরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগ হাড়োয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয়।
১৬টি দল উপজেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে এবং আগামী ৩০ জুলাই ফাইনাল।