নড়াইলের লোহাগড়া উপজেলা কার্যালয় পুকুরে দিনব্যাপী সাঁতারে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ১২০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন।



