সাকিব আল হাসানকে নিয়ে গ্লোবাল লিগে যেতে চেয়েছিল রংপুর রাইডার্স। তবে নানা শঙ্কায় তা আর হয়নি। তবে রংপুর না পারলেও, পেরেছে দুবাই ক্যাপিটালস। সাকিবকে দলে নিয়েছে তারা।
গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দ্বিতীয় বারের মতো অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। শিরোপা ধরে রাখতে এবারেও গঠন করেছে শক্তিশালী দল।
গুঞ্জন ছিল- সাকিব আল হাসানও থাকতে পারে রাইডার্স শিবিরে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। রাজনৈতিক অস্থিরতার কারণেই তাকে দলে নেয়নি রংপুর।
তবে রংপুরে না হলেও সাকিব খেলতে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগ। সাবেক নাম্বার ওয়ান এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ইন্টারন্যাশনাল টি-২০ লিগের দল দুবাই ক্যাপিটালস।
আসরের পর্দা উঠবে আগামী ১০ জুলাই। আসর শুরুর তিন দিন আগে হঠাৎ সাকিবকে দলভুক্ত করেছে তারা। মূলত প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজের বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটিতে যুক্ত হয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমের এক পোস্টে সংযুক্ত দুবাই লেখে, ‘কেশভ মহারাজের স্থলাভিষিক্ত হিসেবে একজন কিংবদন্তি অলরাউন্ডার আমাদের গ্লোবাল ক্যাম্পেইনে যোগ দিয়েছেন। দলে স্বাগতম, সাকিব।’
গ্লোবাল লিগে যাচ্ছেন সাকিব, খেলবেন দুবাইয়ের হয়ে