টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে স্কটল্যান্ডের সাথে একটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে আইরিশরা।

বিশ্বকাপের আগে এই সূচি ৫ অক্টোবর থেকে তাদের প্রস্তুতি ক্যাম্পের অংশ হবে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে পাপুয়া নিউগিনি এবং বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের গ্রুপে থাকছে-নামিবিয়া, নেদারল্যান্ডস ও শ্রীলংকা।

বিশ্বকাপের জন্য ইতোমধ্যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। এই দলটি আরব আমিরাতে যাবে। পরে বিশ্বকাপের জন্য ১৫ জনের দল নির্ধারন হবে। তিনজন আরব আমিরাতে রিজার্ভ থাকবে।

আয়ারল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজে সূচি :
অক্টোবর ৫ : আয়ারল্যান্ড-স্কটল্যান্ড (প্রস্তুতি ম্যাচ)
অক্টোবর ৭ : আয়ারল্যান্ড- সংযুক্ত আরব আমিরাত (প্রথম টি-টোয়েন্টি)
অক্টোবর ৮ : আয়ারল্যান্ড- সংযুক্ত আরব আমিরাত (দ্বিতীয় টি-টোয়েন্টি)
অক্টোবর ১০ : আয়ারল্যান্ড- সংযুক্ত আরব আমিরাত (তৃতীয় টি-টোয়েন্টি)

সূত্র : বাসস