আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি।

দীর্ঘ অসুস্থতার পর গত মঙ্গলবার নয়া দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ বছর বয়সে শাপুর জাদরান মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

এমন পরিপ্রেক্ষিতে শহিদ আফ্রিদি শোক জানিয়ে বলেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী’।

শহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় আরো লেখেন, ‘প্রিয় শাপুর! তুমি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে, আল্লাহ তায়ালা তোমার ওপর তাঁর রহমত বর্ষণ করুন এবং তোমাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন।’

আফ্রিদি লেখেন, ‘মৃত্যু প্রতিটি মানুষেরই আসবে, কিন্তু পশতুনদের সম্মান ও মর্যাদা কখনো মরে না। মৃত্যু শরীরকে আমাদের থেকে আলাদা করতে পারে, তবে পশতুনদের সামাজিক জীবনবিধান (কোড অফ লাইফ) সর্বদা বেঁচে থাকে।’

শাপুর জাদরান ৪৪টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন।

বাঁহাতি এই সাবেক পেসার ২০১৫ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম জয়ে দারুণ অবদান রাখেন।