যশোরের চৌগাছায় গত মঙ্গলবার (২৬ জুন) সড়ক দুর্ঘটনায় আহত আসাদুজ্জামান টনি (২৫) মারা গেছে। শুক্রবার রাজধানীর আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে চৌগাছা পৌর শহরের বাকপাড়া গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের ছেলে এবং চৌগাছার ডিভাইন গ্রুপের গার্মেন্টেসের একটি ফ্লোরের সুপার ভাইজার।
জানা যায়, গত ২৬ জুন মঙ্গলবার টিফিন টাইমে বাড়ী থেকে দুপুরের খাবার খেয়ে সাইকেলযোগে ডিভাইন গার্মেন্টেসে ডিউটিতে যাচ্ছিল। চৌগাছা-যশোর সড়কের তানজিলা ব্রিকস্রের সামনে পৌছালে যশোর থেকে ছেড়ে আসা একটি বাস (যশোর-জ-০৪-০০৩৬) নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে টনি মারাত্মক আহত হয়।
এ ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে আহত হয় আরো ১০ জন। স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে টনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নয়ত চিকিৎসার জন্য তাকে চিকিৎসকরা ঢাকায় রেফার করেন।
টনির চাচা শাহীনুর রহমান জানান, টনি রাজধানীর আনোয়ার খান মডেল হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিল। শনিবার টনির লাশ চৌগাছায় নিয়ে যাওয়া হবে। এরপর চৌগাছা কামিল মাদ্রাসা ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ শত শত মানুষ অংশ নেন।
এদিকে দাফন শেষে বিক্ষব্ধ জনতা বাস চলাচল বন্ধে দাবিতে যশোর চৌগাছা সড়ক অরুদ্ধ করে রাখে। পরে পুলিশ উপস্থিত হয়ে তাদেরকে সরিয়ে দেয়।






