রাজবাড়ীর জেলার সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বারবাকপুর বাজার সংলগ্ন পশ্চিম মূলঘর গ্রামের নিজ বাড়িতে দাদী ও নাতনীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শাহিদা বেগম (৫০) ইদ্রিস মিয়ার মেয়ে এবং নাতী লামিয়া খাতুন (১১) শহিদুল ইসলামের মেয়ে।
নিহতের মামা শফিকুল ইসলাম জানায়, আজ শুক্রবার সাড়ে ১১টার দিকে নিহতের নিজ ঘরে গলাকাটা অবস্থায় শাহিদা খাতুন ও লামিয়া খাতুনকে দেখতে পেয়ে পুলিশকে খরব দেয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো: তারিক কামাল জানায়, শফিকুল ইসলামের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।
পুলিশের উপ পরিদর্শক মো: জাহিদুল ইসলাম জানায়, রাতের কোনো এক সময়ে হত্যা করা হয়েছে দাদী ও নাতনীকে। তবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে সময় লাগবে।
তিনি আরো জানায় লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম জানিয়েছেন, হত্যাকান্ডের সঠিক কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।
রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, অতিরিক্ত পুলিশ সুপার মো: রাকিব খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।






