নোয়াখালীর সেনবাগে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মাওলানা আমির হোসেন নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত আমির হোসেন সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া দক্ষিণপাড়া ব্যাপারী বাড়ির মৃত আবদুস সাত্তার মিয়ার ছেলে ও জামি'য়া মোহাম্মদীয়া মাদরাসার শিক্ষক।
মঙ্গলবার দিবাগত রাতে মাওলানা আমির হোসেন মাহফিল শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।






