নড়াইল সদরের ভদ্রবিলা বাজার এলাকা থেকে একাধিক মাদক মামলার পলাতক আসামি জুয়েল শেখকে (৩০) গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটককৃত জুয়েল সদরের মহারাগ গ্রামের বাচ্চু শেখের ছেলে।

ডিবি পুলিশের এএসআই আনিসুজ্জামান আনিস জানান, নড়াইল থানার একাধিক মাদক মামলার পলাতক আসামি জুয়েলকে ৮৫ গ্রাম ওজনের ৬৪ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান জানান, জুয়েল শেখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।