সাভার পৌর এলাকার রাজাশন পলুরমার্কেট এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় জয় হালদার (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যূ হয়েছে। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত জয় হালদার পূর্ব রাজাশন এলাকার জন হালদারের ছেলে। এ ঘটনায় ছায়জনকে আটক করা হয়েছে। নিহত জয় হাওলাদার রাজাশন এলাকার সেন্ট যোসেফ স্কুলের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে রাতে সাভার পৌর এলাকার রাজাশন পলুরমার্কেট এলাকায় সদাগর নামের এক কিশোর গ্যাং লিডার দলবল নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত জয় হাওলাদারকে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত জয় হালদারকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন। এ ঘটনার নিহতের পরিবারের সদস্যরা কিশোর গ্যাং লিডার সদাগরকে প্রধান আসামি করে আটজনের নামে সাভার মডেল থানায় একটি মামলা করেন। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেন। মূল আসামি কিশোর গ্যাং লিডারকে আটক করতে পারেনি।

সাভার মডেল থানার (এসআই) সাদরুল জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আরো পড়ুন

নারায়ণগঞ্জে নতুন আতঙ্ক ‘কিশোর গ্যাং’

আলোচনায় আবার কিশোর গ্যাং

কিশোর গ্যাং ও করোনার সাইড ইফেক্ট?