মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে রাফিয়াত ইসলাম আয়ান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।

শিশু আয়ান উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের পূর্ব ভগবতীপুর গ্রামের রুস্তম আলী ভূঁইয়া বাড়ির রফিকুল ইসলাম শিপনের দ্বিতীয় ছেলে।

ব্যাংক কর্মকর্তা ও আয়ানের ফুফা মো: জাফর উল্লাহ বলেন, মঙ্গলবার সকালে সকলের অগোচরে শিশু আয়ান বাড়ি থেকে বের হয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। এ সময় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসর নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে আয়ানকে দাফন করা হয়েছে।

 

bangladesh news,bd news,bd news paper,Bangladesh newspapers and Bangla news sites,Read BD news online from all Bangla newspaper,BD news agencies are also listed in the page,Bangla News Online,BD News,largest Bangla news sites