ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানে থাকা খোকন বিশ্বাস (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালকসহ আরো দু’জন গুরুতর আহত হয়েছেন।

রোববার ঈশ্বরদীর পাবনা-নাটোর মহাসড়কের ঈশ্বরদীর মুলাডুলিতে আখ ফার্মের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন বিশ্বাস ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রাম বিশ্বাসের ছেলে। তিনি আখ ফার্মে কাজ করতেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে মুলাডুলি বাজার থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান দু’জন যাত্রী নিয়ে দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। মুলাডুলি আখ ফার্মের কাছে পৌঁছলে দাশুড়িয়া থেকে আসা একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খোকন মারা যান।

পাকশি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পাকশি হাইওয়ে পুলিশ প্রাইভেটকারটি আটকের চেষ্টা করছে। কোনো অভিযোগ না থাকায় নিহত খোকনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর জরা হয়েছে।