চট্টগ্রামের পটিয়ায় ডিসলাইনের সংযোগ দিতে গিয়ে মো: সেলিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার শাহ্ গদি মার্কেট এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার হুলাইন গ্রামের মো: এখলাছের ছেলে। এ বিষয়ে পটিয়া থানায় রাতে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন পটিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো: মোরশেদ।

তিনি জানান, ওই বাড়িতে ডিসলাইনের সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে পটিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।