সাভারের হেমায়েতপুরের হরিনধরা এলাকায় বিসিক শিল্প নগরী মুক্তি ট্যানারির দ্বিতীয় তলা থেকে সিকিউরিটি গার্ডের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মাহবুবুর রহমান (৫০)। তিনি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মরহুম মৌলভী আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও ট্যানারি শ্রমিক নেতাদের সূত্রে জানা যায়, মুক্তি ট্যানারির দু’জন সিকিউরিটি গার্ড ছিল। ঘটনার দিন শিপটিং উিউটিরত অবস্থায় শনিবার সকাল ৮টার সময় স্থানীয়রা জানালা দিয়ে মুক্তি ট্যানারির দ্বিতীয় তলায় জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় মাহবুব রহমানের লাশ দেখতে পায়। এ দিন অন্য কোনো শ্রমিক কারখানায় ছিল না। পরে বিষয়টি ট্যানারি ফাঁড়িতে জানানো হলে পুলিশ এসে মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করেন।
ট্যানারী ওয়ার্কর্স ইউনিয়নের সভাপতি মো: আবুল কালাম আজাদ জানান, নিহত ব্যক্তি মুক্তি ট্যানারির সিকিউরিটি গার্ড পদে চাকরি করতেন। যেভাবেই তার মৃত্যূ হউক ময়নাতদন্তে তার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরো জানান, ম্যানেজম্যান্টে তার নিকট আত্মীয় স্বজন রয়েছে। ব্যাপারটি তারা দেখছেন।
সাভার ট্যানারি ফাঁড়ির (এসআই) জাহিদুল ইসলাম জানান-মাহবুবুর রহমান দীর্ঘ দিন থেকে দেনায় জর্জরিত ছিল। দেনা পরিশোধের জন্য তার একটি জমি ব্যাংকে মর্টগেজ রেখেছেন। সম্প্রতি সেটিও নিলাম হয়ে যাওয়ায় পারিবারিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এ জন্য আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, তিনি নামাজি ছিল। নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






