সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিরল প্রজাতীর হনুমানের দেখা যাচ্ছে। গাছের ফল খাওয়ানোর জন্য বিরক্ত করছে এলাকাবাসী।
রোববার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে আম গাছে এ হনুমান দেখা গেছে। হনুমানকে দেখার জন্য অনেকেই ভিড় করছেন। কেউ আদর করে নানা জাতের ফল খেতে দিচ্ছে।
আবার কেউ দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
স্থানীয় নারী সাংবাদিক শায়লা পারভীন জানান, দুপুরে হনুমান লোকজনের চোখে পড়ে। এলাকায় নতুন প্রাণী দেখে কৌতূহলী শিশুসহ নানা বয়সের মানুষ তার পিছু নেয়। শিশুরা আনন্দ পেয়ে কারণে-অকারণে হনুমানটিকে ঢিল ছুড়ছে। ফলে হনুমানটির মনে ভীতির সঞ্চার হচ্ছে।
তিনি বলেন, প্রতিকুল পরিবেশে হনুমানটি এক গাছ থেকে অন্য গাছে ছোটাছুটি করছে। তবে ধারণা করা হচ্ছে বিশাল এ হনুমানটি ট্রাকে চড়ে এই এলাকায় চলে এসেছে।






