নাটোরের বড়াইগ্রামে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক ওমর ফারুক উপজেলার জোনাইল স্কুল পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
থানা সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুর দিকে পাবনা জেলার চাটমোহর উপজেলার বরদানগর এক গ্রামের ওই কিশোরী সাথে ওমর ফারুকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মেয়েটি জোনাইল বাজার সংলগ্ন একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে। সম্প্রতি সোমবার ওমর ফারুক মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার বিকেলে ওই কিশোরী মামলা করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, ভিকটিমের মেডিক্যাল চেক-আপ সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






