মিরসরাইয়ে মসজিদের দানবক্সের টাকা চুরি করার সময় এক চোরকে আটক করা হয়েছে। উপজেলার বড়তাকিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক চোরের নাম মঞ্জুরুল ইসলাম রাহাত (২২)। তিনি উপজেলার ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী গ্রামের নজরুল ইসলামের ছেলে। পরে এলাকাবাসী তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

বড়তাকিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জহিরুল আলম জানান, রাহাত নামের এই ছেলে মসজিদের আশপাশে ঘুরছিল। হটাৎ তাকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। তারপর দেখতে পাই মসজিদের দানবক্স নেই। দ্রুত মসজিদের তিন তলায় উঠে দেখি তিনি দানবক্স ভাঙ্গার চেষ্টা করছে। এ সময় তাকে হাতেনাতে ধরা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি।

তিনি আরো বলেন, দানবক্সটি মসজিদের সামনে ঝুলানো থাকে। এক সপ্তাহ পর পর খোলা হয়।

মিরসরাই থানার উপ-পরিদর্শক রাজিব পোদ্দার বলেন, মঞ্জুরুল আলম রাহাত নামের এক চোরকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায়ও একটি মামলা রয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।