ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামে বিপাশা রাণী (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।

স্থানীয়রা জানায়, গড়েয়া গোপালপুর এলাকার সুরেন্দ্র নাথ রায়ের মেয়ে বিপাশা রানী প্রায় দেড় বছর আগে গড়েয়া কিসমত তেওয়ারিগাঁওয়ের নাপিত পাড়ার রশনী বর্মনের ছেলে বরুন বর্মনের (বলরাম) সাথে সম্পর্ক করে বিয়ে হয়। প্রথমে উভয় পক্ষের অভিভাবকরা তাদের বিয়ে মেনে নিতে না চাইলেও পরে উভয়ের পরিবার বিয়ে মেনে নেন।

গত এক সপ্তাহের মধ্যে বিপাশা রানীর বাবা অসুস্থ হয়ে মারা যান, তার চাচী হৃদরোগে আক্রান্ত হয়ে ও চাচাতো ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বিপাশা রানী তাদের মৃত্যুর কথা শুনে বাবার বাড়িতে ছুটে আসে এবং কয়েক দিন থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করেন।

বৃহস্পতিবার তার চাচার বাসায় তেরাত্রি অনুষ্ঠান চলাকালে দুপুর আনুমানিক ১২টার দিকে বৃষ্টি শুরু হলে বাসার লোকজন ঘরে ঢুকে দেখেন বিপাশা রানী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে তিনি ঠাকুরগাঁও সদর থানাকে অবগত করেন।

পরে ঠাকুরগাঁও সদর থানার এসআই চন্দন ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান (আতিক)। এ ঘটনায় ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।