রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এ দুই নেতা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এতে আরো বলা হয়, যারা নতুন কমিটিতে সভাপতি কিংবা সাধারণ হতে আগ্রহী তাদের আগামী ১০ দিনের মধ্যে ই-মেইলে বা ডাকযোগে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের সম্মেলনে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও মেরাজুল ইসলাম মেরাজকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় নিস্ক্রিয় হয়ে পড়েছিল জেলা ছাত্রলীগের কার্যক্রম।






