নাটোরের বড়াইগ্রামে লরির ধাক্কায় রনি হাসান (২৪) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
শনিবার উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি হাসান যশোর চৌগাছা উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, শনিবার যশোর থেকে নাটোরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক বিকল হলে চালক রনি তা মেরামত করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঝুট বোঝাই একটি লরি বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রনি ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ লরিটি জব্দ করেছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে।






