গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের আমদির পাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে কৃষক আব্দুল মান্নান খলিফা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, আমদিরপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার চাঁন মিয়ার সাথে আব্দুল মান্নান মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে জমির আইলে আব্দুল মান্নান ঘাঁস কাটার জন্য যায়। এসময় উভয়ের মধ্যে ধস্তাধস্তির একপযার্য়ে আব্দুল মান্নান পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।
বোনারপাড়া পুলিশ তদন্ত অফিসার মশিউর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






