গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে শাওন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

মৃত শাওন মিয়া সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের বাবলু মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, শাওন নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সদর থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করছেন।