গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে ডুবে ফারুক (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ফারুক ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির আঙিনায় খেলা করছিল ফারুক। একপর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে স্বজনরা।
পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ আলম মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।






