খুলনার পাইকগাছায় ইট ভাঙ্গার মেশিনে চাপা পড়ে মিজানুর রহমান মিস্ত্রী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

নিহত মিজানুর উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের বছির মিস্ত্রীর ছেলে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে উপজেলার বড়দল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, নিহত মিজানুর রহমানসহ পাঁচজন ইটভাঙ্গার মেশিন নিয়ে উপজেলার বড়দল এলাকায় যাচ্ছিলেন। পথে তারা শাহাপাড়া বড়দল ব্রিজ থেকে নামার সময় মেশিনের ব্রেক ফেল করে উল্টে যায়। এ সময় মেশিনচাপায় মিজানুরসহ পাঁচশ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার মিজানুর মিস্ত্রীকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।