বগুড়ায় কাভার্ডভ্যানচাপায় মতিউর রহমান (২৮) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার সকাল ১১টার দিকে জেলা সদরের গোকুল এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মতিউর দিনাজপুরের খামারবাড়ির ভান্ডারদহ এলাকার শামসুল আলমের ছেলে। তিনি সিরাজগঞ্জে একটি এনজিওতে চাকরি করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সারাদেশে লকডাউন চলছে। তাই কোনো যানবাহন না থাকায় মোটরসাইকেল নিয়েই দিনাজপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন মতিউর। পথে বগুড়ার গোকুল এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পেছনে থাকা কাভার্ডভ্যানচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানচালক পালিয়ে গেছে এবং লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।