গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় সালাম ও ফুলমিয়া নামে ২ যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলাধীন গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কে। এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দু’জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সালাম নিহত হয়। অপর যুবক ফুল মিয়াকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নিহত সালাম সাপমারা ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং ফুল মিয়া পন্ডিতপুর গ্রামের ফেরদৌসের ছেলে।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিলন চ্যাটার্জী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।






