নারায়ণগঞ্জের আড়াইহাজারে তালহা বিন হাবিবের সখে করা পুকুর এখন আয়ের অন্যতম উৎস হয়েছে। সখের পুকুর লাখ লাখ টাকা আয় করার স্বপ দেখছেন হাবিব।

জানা যায়, আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া পাচঁগাও গ্রামের তালহা বিন হাবিব। তিনি একজন বেসরকারি চাকরিজীবী। গত চার বছর আগে পাঁচগাও মৌজায় এক বিঘা সম্পত্তির ওপর সখের বশে একটি পুকুর কাটেন। করেন বিভিন্ন প্রজাতির মাছচাষ। পুকুরের পাড়ে ভিটি জমিতে রোপন করেন বিভিন্ন জাতের ফল ও কাঠ গাছের বাগান। বাগানে মেহগনি জাতের কাঠের গাছ ও ফলের গাছ সবই আছে। পুকুরে চাষ করেন, রুই, কাতলাসহ বিভিন্ন প্রকারের মাছ।

তালহা বিন হাবিব জানান, পুকুর থেকে তিনি মাছচাষ করে বছরে কয়েক লাখ টাকা আয় করেছেন। এ ক্ষেত্রে তিনি সরকারি কোনো ফান্ড থেকে ঋণ গ্রহণ করেননি। তবে মাঝে মাঝে উপজেলা মৎস অফিসের পরামর্শ গ্রহণ করে থাকেন।

তিনি অরো জানান, নিতান্ত সখের বশেই তিনি মাছচাষ শুরু করেন। এ সখ যে তার আয়ের উৎস হয়ে ধরা দেবে তা তিনি কল্পনাও করতে পারেননি।

আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, তালহা বিন হাবিবের মৎস চাষের বিষয়টি তিনি জানেন। তিনি অনেক সময় মৎস অফিস থেকে নানা পরামর্শ নিয়ে থাকেন। তার দেখা দেখি আরো অনেকেই মৎসচাষে আগ্রহী হবেন।