সাড়ে তিনকেজি গাজাসহ রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের মেম্বার মহুবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার রাতে সদ্যপুস্করনীর কেশবপুর মাঠ পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহুবুল ইসলাম সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য।
ওসি আরো জানান, তার বাড়িতে মাদকসেবীদের আড্ডা বসে প্রতিনিয়ত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে বুধবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।






