খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত (২০) মারা গেছেনে।
তিনি উপজেলার চাঁদখালীর কালিদাসপুর গ্রামের মার্জন সরদারের ছেলে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ইয়াসিন নিজ মৎস্য খামারের (পুকুরে) পানিতে নেমে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যৎস্পৃষ্ট হযে মারা যায়।
চাঁদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ইয়াসিন তার নিজ পুকুরে নেমে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে অসাবধনতাবশত বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায়।






