নানা বাড়ির পুকুরে ডুবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মিরহা ইসলাম দিনা(৪) ওরফে আরাফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দেড়টার দিকে উপজেলার তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের জাকির মোল্লার নাতনী ও বরগুনা জেলার তালতলী থানার কড়ইবাড়িয়া গ্রামের সগীর আলী-সুখী দম্পত্তির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিল্লা গ্রামে নানা বাড়ির পূর্ব পাশের পুকুর পারে খেলাধুলা করছিল শিশু আরাফা। অনেক সময় পেড়িয়ে গেলে তাকে খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। পরে ওই পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখা যায়। এ সময় স্বজনরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।