পটুয়াখালীর মির্জাগঞ্জে পুকুরে বল তুলতে গিয়ে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার উত্তর আমড়াগছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা সদরস্থ সুবিদখালী মহিলা কলেজের প্রভাষক মো: ফিরোজ আলম জুয়েলের ছেলে সুবিদখালী প্রি-ক্যাডেট নূরানী তা’লীমুল কুরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মো: সাফায়েত হোসেন লাম (৮) উত্তর আমড়াগাছিয়া গ্রামরে বাসা সংলগ্ন বালুর মাঠে বৃষ্টির সময়ে খেলা করছিল। খেলার সময় বলটি মাঠের পাশের একটি পুকুরে চলে যায়। সাফায়েত হোসনে বলটি তুলতে গেলে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে সাফায়েত হোসেনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






