কুমিল্লার নাঙ্গলকোটে স্বামী রুবেল হোসেন ও স্ত্রী শিরিন বেগমের ঝগড়ার বলি হলেন নানা বাড়ি বেড়াতে আসা শিশু জান্নাত আক্তার(২)।
রোববার দুপুরে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাত উপজেলার বটতলী ইউনিয়নের কাশিপুর গ্রামের সোলাইমানের দ্বিতীয় মেয়ে।
নিহতের মা লাকি বেগম বলেন, গত পাঁচ দিন আগে আমার স্বামীর বাড়ি বটতলী ইউনিয়ের কাশিপুর গ্রাম থেক দু’সন্তানসহ বাপের বাড়ি জোড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামে বেড়াতে আসি।
রোববার দুপুরে আমার মেয়ে জান্নাত পাশের বাড়ির সোবহানের রাজুর মেয়ে তোহার সাথে খেলতে যায়। ওই সময় রুবেল হোসেন ও তার স্ত্রী শিরিন পারিবারিক কলহের জেরে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে রুবেল হোসেন তার স্ত্রী শিরিনকে মারধর করে গলা টিপে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় শিরিনের শরীরের নিছে পড়ে যায় আমার মেয়ে জান্নাত। এ সময় জান্নাতের ঘাড় ভেঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানা পরিদর্শক রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় আনা হয়েছে। এ নিয়ে থানায় মামলা করার প্রক্রিয়া চলমান।






