ঈশ্বরদীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাবিব হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চড়কুড়ুলিয়া মালপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, কিশোর হাবিব শনিবার দুপুরে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দেড় ঘণ্টা পর দুপুরে হাবিবের লাশ নদী থেকে উদ্ধার করে।

হাবিব হোসেন ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চড়কুড়ুলিয়া গ্রামের দাউদ প্রামাণিকের ছেলে।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান পারভেজ জানান, খবর পেয়ে নিহত হাবিব হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।