পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে মো: সৈকত (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকার বাগপাড়া গ্রামের মো: কবির জোয়াদ্দারের ছেলে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাঁকার ঘোষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সৈকত বাঁকার ঘোষ পাড়ায় রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করে। কাজে গিয়ে সকাল সাড়ে ১১টার দিকে তার হাতে থাকা স্টিলের রুলার অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, সৈকত রাড়ুলী আর কে বি কে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।