শেরপুরের নকলার ছত্রকোণা এলাকায় নালিতাবাড়ী-ঢাকা রোডে সরকার পরিবহন-২-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে হেলপার হাবিবুর রহমান নিহত হয়েছেন। নিহত হাবিবুর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মিরাজ আলীর ছেলে। এ ঘটনায় বাসচালক আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে সরকার পরিবহনের একটি বাস নালিতাবাড়ী আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বাসটির হেলপার। বাসটিতে আর কোনো যাত্রী ছিল না। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নকলা থানায় গেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।






