বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভোট বিহীন অগণতান্ত্রিক সরকার হঠাতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। তবেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।
তিনি বলেন, সিংড়ায় বিএনপির সকল দুঃসময়ে হাল ধরেছেন মরহুম আবুল কালাম আজাদ। তার শূন্যতা পূরণ হবার নয়।
মঙ্গলবার বিকেলে সিংড় উপজেলার রাখালগাছা মাদরাসা মাঠে বিএনপির আয়োজিত সাবেক সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আবুল কালাম আজাদের মৃত্যু বার্ষিকীর দোয়া ও আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের উদ্দেশ্যে দুলু এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ঢাকার বিশিষ্ট শিল্পপতি আমিনুল ইসলাম কুহেল, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, বিএনপি নেতা বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ।






