পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ডিগ্রি কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় ও কলেজ কর্তৃপক্ষ দু’টি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। এরই মধ্যে কলেজের গর্ভনিং বডি মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্তের অদেশ দিয়েছেন।
উল্লেখ্য গত ১৬ আগস্ট কলেজের অফিস চলাকালে অফিস সহকারী ফরিদা ইয়াসমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করেছে। এ ঘটনায় পর দিন একটি মামলা হয়েছে।






