ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা ছাত্রদলের উদ্যোগে রোববার বেলা ১২টার দিকে শহরের দরগাহ শরীফ এলাকায় এ বিক্ষোভ হয়।

মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম লিটুর উপস্থিতিতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: নাসির হোসেনের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো: কামাল সরদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান। একইসাথে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।