পীরগাছায় সড়ত দুর্ঘটনায় পুলিশ সদস্য শাহরিয়ার শাকিব (২৫) নিহত হয়েছে। ঢাকার পঙ্গু হাসপাতালে সোমবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা য়ায়, গত শুক্রবার সন্ধ্যায় পীরগাছার চালুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে কর্মস্থল কুড়িগ্রাম পুলিশ লাইন্সে যাওয়ার পথে রাজারহাটে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং পুলিশ সদস্য শাহরিয়ার শাকিব গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে রংপুরে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি পা কেটে ফেলা হয়। সেখানে সোমবার সকাল ১১টায় তিনি মারা যান।






