টাঙ্গাইলের সখীপুরে মাছ ধরতে গিয়ে কালাম মিয়া (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। উপজেলার বহেড়াতৈল নকিল বিলে এ ঘটনা ঘটে। তিনি গোহাইলবাড়ী এলাকার মৃত হাতেম আলীর ছেলে।

মৃতের ভাই আজহার আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌকায় থাকা জুলহাস উদ্দিন বলেন, ঘের জাল দিয়া দুইটা টান দেই। পরের টানের বেলায় কালাম বলেন আমার ভালো লাগতেছে না। বুকের মধ্যে ফাপর নাগতেছে। এর পরেই তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মো: হিরু মিয়া জানান, প্রতিদিনের মতো কয়েকজন মিলে মাছ ধরতে যায়। পানিতে নেমে জাল ফেলার একপর্যায়ে কালাম হাফিয়ে ওঠে। এ সময় অন্যদের ডাকাডাকি করে। সহযোগিরা তাকে পানি থেকে উদ্ধার করে নৌকায় তুলে। এর কিছু সময় পরেই কালাম মারা যায়।