যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় সোহেল হোসেন (২৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে ছোট ভাই কোরমান হোসেন (১২)। তারা সম্পর্কে খালাত ভাই।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল হোসেন উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে ও আহত কোরমান হোসেন পাতিবিলা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সোহেল হোসেন ও কোরমান হোসেন মোটরসাইকেলে কোটচাদপুর থেকে বাড়ি ফিরছিল। চৌগাছা-কোটচাদপুর সড়কের পাতিবিলা গ্রামের বালির গর্ত এলাকায় পৌঁছালে আলমসাধু গাড়ি তাদেরকে চাপা দেয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সোহেল হোসেনের মৃত্যু হয়। সন্ধ্যায় গ্রামের বাড়িতে জানাজা শেষে সোহেলকে দাফন করা হয়েছে।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম কুমার বলেন, আহতদের মধ্যে সোহেল হোসেনের হাত-পা ভাঙ্গা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা ছেড়া ছিল। রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






