আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মো: আতাবুদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-বিশনন্দী সড়কের চালাকচরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আতাবুদ্দিন উপজেলার বিশনন্দী হাজীপাড়া গ্রামের মৃত আলমাছ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃদ্ধা আতাবুদ্দিন চালাকচর এলাকায় রাস্তার এক পাশ দিয়ে হাটছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাকচাপায় তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করেআড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেয়ার পথে তিনি মারা যায়।
ঘটনার পর জনতা গাড়িচালক ও হেলপাড়কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। বৃদ্ধা গ্রাম্য মাতাব্বর ছিলেন। তিনি কৃষি কাজ করতেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা ঘটনা সত্যাতা নিশ্চিত করেছেন।






