পটুয়াখালীর মির্জাগঞ্জের রানীপুরে সাকুরা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাকেরগঞ্জ-সুবিদখালী-চান্দুখালি-বরগুনা মহাসড়কের উপজেলার মধ্যো রানীপুর এলাকায় ৫টার দিকে দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকার গাবতলী থেকে বরগুনার দিকে যাচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে বাসটি উপজেলার রানীপুর নামক স্থান অতিক্রম করার সময় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে চাপা দিলে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।