নওগাঁর মান্দায় রাহুল কুমার (২২) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার বিকেলে উপজেলার প্রসাদপুর ইউপির খুদিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রাহুল ওই গ্রামের ভূপেন্দ্রনাথের ছেলে।
জানা যায়, গ্রামের ভূপেন্দ্রনাথের একমাত্র ছেলে রাজশাহী কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাহুল রোববার বিকেল ৩টার দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মান্দা থানার পরিদর্শক (ওসি) শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে উপপরিদর্শক সুব্রত কুমারকে পুলিশের কয়েকজন সদস্যসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাহুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে শুনেছি।






